
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হাসান লাভলুর সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, সাংবাদিক শাহজামাল।
এছাড়া, খামারী আবদুল্লাহ আল ফারুক ও স্বর্ণা বেগম তাদের খামারী পরিকল্পনা, অভিজ্ঞতা ও সফলতার কথা বলেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং নিরাপদ আমিষ উৎপাদনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রান্তিক খামারিদের উৎসাহিত করা ও প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন