নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
২৬ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল থেকে রাত ২টা পর্যন্ত শহরের উকিলের মোড়, কলেজ স্টেশন রোডের ঈদগাহ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি নুরুল্লাহ আল বাশীর। তিনি ঢাকার যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার দারুল হাদিসের সঙ্গে সম্পৃক্ত।

বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন নীলফামারী সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আজিজুর রহমান শাহিন এবং বাংলাদেশ দা’ঈ ইলাল্লাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ হাফেজ মাওলানা মো. বেলাল হোসেন বুলবুল। এ ছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা ও আল আবরার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা এনামুল হক সিদ্দিকী। মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, নীলফামারী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু আহমেদ সোয়েম এবং চাঁদেরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো শহিদুল ইসলাম।

মাহফিলে সভাপতিত্ব করেন উকিলের মোড়ের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. আবুল কালাম আজাদ সরকার। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন মো. হুমায়ুন কবির (তুষার)।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামের শিক্ষা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান বক্তা তাঁর বয়ানে ইসলামি আদর্শে জীবন পরিচালনার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে রাত ২টায় মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০