
আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার ২নং নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফজলুল হক সরদার স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টায় গোড়সার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গোড়সা, বাসুদেবপাড়া, হোসেনপুর, জয়পুরসাইধারা, পানিয়া, পূর্বদলতপুর ও কুমারপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় একহাজার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় মোঃ ফজলুল হক সরদার বলেন, তিনি নির্বাচিত হলে নরদাশ ইউনিয়নকে একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থাসহ মৌলিক অবকাঠামোর উন্নয়নে কাজ করবেন।
এ ছাড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা এবং ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোড়সার উচ্চ বিদ্যালয়ের মিজানুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী মাস্টার, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য কামাল হোসেন, ২নং ইউনিয়ন যুবদলের গোলাম মোস্তফা, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজাবাবু এবং গোড়সার বিএম কলেজের অধ্যক্ষ শাহজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আসন্ন নির্বাচনে ২নং নরদাশ ইউনিয়নের সার্বিক উন্নয়নে মোঃ ফজলুল হক সরদারকে সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান।
মন্তব্য করুন