মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন - Channel 11
admin
১৮ অক্টোবর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

‎উদ্দেশ্যপ্রণোদিত দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ
‎

‎বকশীগঞ্জে খাদ্য অধিদপ্তরের ১৬০ বস্তা টিসিবির চাল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে চন্দ্রাবাজ মধ্যপাড়া গ্রামের সাদ্দাম হোসেন ও আল আমিনের পরিবার। তাদের দাবি, জব্দকৃত চালগুলো আসলে টিসিবির ডিলার মাহমুদুর রহমান লাবুর। বৃষ্টির কারণে সাময়িকভাবে চালগুলো তাদের বাড়িতে রাখা হলেও, এখন তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
‎
‎শনিবার (২১ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া গ্রামের ভুক্তভোগীর বসতবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন ও আল-আমিনের পরিবারের সদস্য গোলাপি বেগম এবং মোরশেদা এই দাবি জানান।

‎সংবাদ সম্মেলনের বক্তব্যে বলা হয়, উদ্ধারকৃত ১৬০ বস্তা চালের সাথে সাদ্দাম হোসেন কিংবা আল আমিনের কোনো সংশ্লিষ্টতা নেই। চালগুলো বগারচর ইউনিয়নের টিসিবির ডিলার মাহমুদুর রহমান লাবু (মেসার্স বিকাশ এন্টারপ্রাইজ), ডিলার সজিব (মেসার্স শরিফা এন্টারপ্রাইজ) এবং চাল ব্যবসায়ী শামসুদ্দিন জড়িত। অপরপক্ষে যাদের আসামি করা হয়েছে তারা মূলত পেশায় একজন সাধারণ দিনমজুর এবং তাদের পরিবারের কেউ কালোবাজারি বা চাল মজুতের সঙ্গে জড়িত নয়।

‎পরিবারের সদস্যরা আরও জানান, ঘটনার দিন (১৮ আগস্ট) বিকেলে টিসিবির ডিলার লাবুর লোকজনেরা চালগুলো ইঞ্জিন চালিত ট্রলিভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় এবং ভ্যান বিকল হয়ে যাওয়ায়, চালগুলো সাময়িকভাবে তাদের নিজ বসত ঘরে মজুত রাখার জন্য অনুরোধ করা হয়। মানবিক কারণে তারা চালগুলো ঘরে রাখতে দেন।

‎সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চাল জব্দের ঘটনার পর স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে ডিলার লাবু, সজিব এবং শামসুদ্দিনের পক্ষ থেকে চাল উদ্ধারের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এর ফলস্বরূপ সাদ্দাম হোসেন ও আল আমিনকে আসামি করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত ডিলারদের আড়াল করতেই সাধারণ নিরীহ মানুষকে ফাঁসানো হচ্ছে। এই মিথ্যা মামলার কারণে তাদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

‎ভুক্তভোগীরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ডিলারদের আইনের আওতায় আনার জন্য বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মেসার্স শরিফা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সজীবের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের জানান, ঘটনাটির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। তিনিও এর সুষ্ঠ বিচার দাবি করেন।
‎

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০