মাদারগঞ্জে অসচেতনতায় বাড়ছে ডেঙ্গু রোগী' ১৮দিনে ভর্তি ৪৫ জন - Channel 11
admin
১৮ অক্টোবর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে অসচেতনতায় বাড়ছে ডেঙ্গু রোগী’ ১৮দিনে ভর্তি ৪৫ জন

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত ডেঙ্গু রোগী। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অসচেতনতার কারণে বাড়ছে ডেঙ্গু রোগী ১৮ দিনে ভর্তি ৪৫ জন।সরেজমিনে গিয়ে দেখা যায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত কয়েকজন ডেঙ্গু রোগী মশারী ব্যবহার ছাড়াই বিছানায় শুয়ে আছে। 

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের মধ্যে বর্তমানে ডেঙ্গু রোগে ভর্তি রয়েছে ৫ জন। পহেলা অক্টোবর থেকে ১৮ অক্টোবর/২৫ ইং তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগে ভর্তির সংখ্যা ৪৫ জন। ইতোমধ্যে গত ৬ অক্টোবর ১ জন ডেঙ্গু রোগীকে মাদারগঞ্জ থেকে জামালপুরে রেফার্ড করে এবং  ৩৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে।

ভর্তিরত রোগী নূর মোহাম্মদ সহ কয়েকজন জানান ভর্তি হওয়ার পরদিন থেকে অবস্থার উন্নতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্স কনিকা আক্তার জানান ডেঙ্গু রোগীদের মশারী ব্যবহারের কথা বললেও তারা মশারী ব্যবহার করে  না।   

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইনচার্জ নুরানী বেগম জানান শনিবার বিকাল পর্যন্ত ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।  বর্তমানে চিকিৎসাধীন আছে ৫ জন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরবে আশা করছি। 

 এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান অক্টোবর ১ তারিখ থেকে এ পর্যন্ত প্রায় ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। পর্যাপ্ত ঔষধ সাপ্লাই আছে। আমরা সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দিচ্ছি এবং এসব রোগীরা পর্যায়ক্রমে সুস্থ হয়ে বাসায় ফিরছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০