বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেলান্দহে প্রস্তুতি সভা - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেলান্দহে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত গণ সংবর্ধনায় যোগদানের প্রস্তুতি হিসেবে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু’র পক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির একাংশের আয়োজনে মেলান্দহ বাজারস্থ শাপলা মার্কেটের দ্বিতীয় তলায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।

বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। আসন্ন গণ সংবর্ধনা সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি ও শৃঙ্খলার সঙ্গে মাঠে থাকার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মিজানুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজম খান, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম রেজা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলামিন মন্ডল, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,মেলান্দহ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মিশু, ছাত্রদল নেতা আয়ান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা গণ সংবর্ধনা সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সমন্বয় এবং জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০