দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। তাঁর আশ্বাস ও সহযোগিতায় মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৯ হাজার টাকার চেক ও ঢেউটিন এবং এমপির নিজস্ব তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমিনুর ইসলামের বাড়ি পরিদর্শন করেন এবং তার পরিবারের মাঝে ঘরের টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শুনে দ্রুত পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের তাৎক্ষণিক দায়িত্ব। তবে শুধু দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি ও কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ, গত শুক্রবার রাতে বাগবাড়ি এলাকার আমিনুর ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩টি কক্ষ পুড়ে যায় এবং নগদ অর্থ, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০