জামালপুর- ২ (ইসলামপুর-১৩৯) আসনে সুলতান মাহমুদ বাবুর মনোনয়নপত্র জমা - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর- ২ (ইসলামপুর-১৩৯) আসনে সুলতান মাহমুদ বাবুর মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -২ আসনে (ইসলামপুর -১৩৯) বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব বলেন, জামালপুর -২ (ইসলামপুর ১৩৯)আসনে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন।

মনোনয়নপত্র জমা শেষে আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবু)বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০