মাদারগঞ্জে জমি দখল ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩১ অগাস্ট ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে জমি দখল ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরের মাদারগঞ্জে প্রতিবেশীর বিরুদ্ধে জমি দখল, অতিরিক্ত জমি দাবি, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোঃ বাবুল মিয়া। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ বাবুল মিয়া বলেন, তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বড় ভাংবাড়ি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবু সাঈদ মুন্সি, মোঃ শফিকুল, মোঃ রফিকুল গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

বাবুল মিয়ার দাবি, প্রায় ১২ বছর আগে খতিয়ান নং-৩৮ এর দাগ নং-১৮১৮ এবং খতিয়ান নং-৪৭৩ এর দাগ নং-১৮১৯, ১৮২৪ ও ১৮২৫ নম্বর দাগের জমি থেকে প্রতিবেশীদের কাছে মোট ৭ শতাংশ জমি বিক্রি করেন তিনি। বিক্রির পর ক্রেতারা সেখানে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। তবে বাবুল মিয়ার অভিযোগ, বিক্রি করা ৭ শতাংশ জমির চেয়ে বেশি জায়গা অভিযুক্তরা দখলে রেখেছেন। সম্প্রতি তারা আরও ১ শতাংশ জমি পাবেন বলে দাবি করে। বিষয়টি নিয়ে সঠিকভাবে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণের কথা বললে তারা বিরোধে জড়িয়ে পড়েন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সেখানে জমির মূল কাগজপত্র উপস্থাপনের জন্য বলা হলেও সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি বলে দাবি করেন বাবুল মিয়া। তার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে মৌখিকভাবে জমি পরিমাপ করা হলে বিক্রি করা জমির চেয়ে বেশি জায়গা তাদের দখলে থাকার বিষয়টি উঠে আসে। হিসাব অনুযায়ী উল্টো বাবুল মিয়া তাদের দখলে থাকা জায়গার মধ্যে  ৪শতাংশ জমি পাবেন বলে সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে ৪শতাংশ জমি ফেরত না দিয়ে তাকে ১লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায়, প্রবাসে অবস্থানরত মোঃ শফিকুল ইসলাম তার “শফিকুল দেওয়ান’ (Shofikul Dewan) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাবুল মিয়াকে ‘চোর’ আখ্যা দিয়ে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও মানহানি হচ্ছে বলে দাবি করেন বাবুল মিয়া।
সংবাদ সম্মেলনে বাবুল মিয়া বলেন, “আমি কোনো অন্যায় বা বেআইনি দখলের সঙ্গে জড়িত নই। আমার বৈধ জমির সঠিক পরিমাপ ও কাগজপত্রের ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হোক। একই সঙ্গে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তারও সুষ্ঠু তদন্ত চাই।

তিনি জমি সংক্রান্ত বিরোধের সঠিক তদন্ত, অতিরিক্ত দখল হয়ে থাকলে তা নির্ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ বাবুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন তার ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা আক্তার, ফুলেরা বেগম, আব্দুর রাজ্জাক, মোঃ বাচ্চু মিয়া, মোঃ নজিমউদ্দিন, মোঃ আলতা, মোঃ ইউসুফ, জগলুসহ স্থানীয় আরও অনেকে।

তবে এ বিষয়ে অভিযুক্ত আবু সাঈদ মুন্সি, মোঃ শফিকুল ও মোঃ রফিকুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০