মাদারগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাযা, বিচার ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২১ ডিসেম্বর ২০২৫, ২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাযা, বিচার ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান

জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী এস.এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর/২৫ শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত এই গায়েবানা জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

গায়েবানা জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল আমিন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান , এনসিপি মাদারগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আব্দুল মালেক , গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ হামিদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাশাপাশি আলেম-ওলামা, ইমাম-খতিব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষ জানাযায় শরিক হন।

জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে নির্মম ও নৃশংস আখ্যা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ড দেশের ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন। তারা বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সার্বভৌমত্বে বিদেশি—বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদী হস্তক্ষেপ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।

বক্তারা অভিযোগ করেন, এই আধিপত্যবাদী প্রভাবের কারণেই ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা কণ্ঠগুলো দমন করা হচ্ছে।
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

গায়েবানা জানাযা শেষে বিশেষ মোনাজাতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। গায়েবানা জানাযা ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০