মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৭ ডিসেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আর্ত-মানবতার সেবায় সমাজের সুবিধা-বঞ্চিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

শনিবার বেলা সাড়ে ১১ টায় মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উদ্যোগে ২শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন জামালপুর সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা।

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা কমিটির সদস্য ইফতেখার চৌধুরী লেমন।
অনুষ্ঠান সঞ্চালনায় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সুমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য মো. শাজাহান সিরাজ, এম ডি শিমুল, রকিবুল ইসলাম, আমানুল্লাহ মেম্বারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অসহায় ও দুস্থ নারী-পুরুষ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। প্রবাসী কল্যাণ পরিষদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। এ জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের জন্য দোয়া’র প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান সুবিধাভোগীরা ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০