জামালপুর -৩ আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন না ফায়েজুল ইসলাম লাঞ্জু ও সোনিয়া ইসলাম - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর -৩ আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন না ফায়েজুল ইসলাম লাঞ্জু ও সোনিয়া ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে এবং দলের বৃহত্তর স্বার্থে জামালপুর–৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ফায়েজুল ইসলাম লাঞ্জু ও তার স্ত্রী সোনিয়া ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নির্দেশনায় গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ফায়েজুল ইসলাম লাঞ্জুকে ডেকে দীর্ঘ সময় আলোচনা করেন। বৈঠকে দলের সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী কৌশল নিয়ে মতবিনিময় হয়।

আলোচনা শেষে ফায়েজুল ইসলাম লাঞ্জু ও তার স্ত্রী সোনিয়া ইসলাম দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বিদ্রোহী প্রার্থীতার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন। একই সঙ্গে তারা দলীয় শৃঙ্খলা ও ঐক্য অক্ষুণ্ন রাখতে বিএনপির নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

দলীয় নেতারা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে জামালপুর–৩ আসনে বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুসংহত হবে এবং আসন্ন নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০