কনকনে শীতে ১২শ শীতার্ত মানুষ পেল মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের শীতবস্ত্র  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কনকনে শীতে ১২শ শীতার্ত মানুষ পেল মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের শীতবস্ত্র 

মানবতার সেবায় সব সময় এগিয়ে মাদারগঞ্জের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।  

সপ্তাহব্যাপী’র ধারাবাহিকতায় সোমবার বেলা ১১ টায় উপজেলার বীরপাকেরদহ দারুল উলুম কাওমি মাদ্রাসা মাঠে বীরপাকেরদহ ও মির্জাপুর এলাকার প্রায় দেড় শতাধিক সহ মাদারগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার মধ্যে ১২শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

ঘুঘুমারী আলহাজ্ব হামিদা নজরুল বিদ্যা নিকেতন মাঠ থেকে ১ ও ২ নং ইউনিয়নের,  প্রবাসী কল্যাণ অফিস থেকে ৩,৪,৭, নং ইউনিয়ন ও পৌর এলাকা এবং কয়ড়া বাজার থেকে ৫ ও ৬ নং ইউনিয়নের শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য ইফতেখার চৌধুরী লেমন।

সভাপতিত্ব করেন বীরপাকেরদহ দারুল উলুম কাওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহআলী মন্ডল (ঘেরু)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য শাহ জাহান সিরাজ, রকিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুন  প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় অত্র সংগঠনের উন্নয়ন বিষয়ক সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী রায়হান রনি। সার্বিক তত্বাবধানে, আতিকুর রহমান, রবিউল ইসলাম, এমডি মামুন, আল আমিন, আতিক,মাসুদ, করিমুজ্জামান মহন,আইয়ুব আলী, তাপস,লিটন, সিরাজুল ইসলাম খাঁজা সহ অনেকে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করা হয়।

এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য আমানুল্লাহ মেম্বার ও এমডি শিমুল, সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন এর বাবা মান্নাতুল ইসলাম মানু মন্ডল,  সহ  কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেবামুলক কাজে আগামী দিনে আরো যেন এগিয়ে আসতে পারেন এ লক্ষ্যে সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেছেন সভাপতি/সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যবৃন্দ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০