কুড়িগ্রামে শীতের প্রকোপে বেড়েছে শীতজনিত রোগ, তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াস - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১ জানুয়ারী ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে শীতের প্রকোপে বেড়েছে শীতজনিত রোগ, তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিকের পরিবেশ। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। দশদিন পর সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ, চলে লুকোচুরি খেলা। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

শীতের প্রভাবে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিন শতশত রোগী কুড়িগ্রাম আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। এছাড়া হাসপাতালে শীতের প্রভাবে অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া ও শাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে। ২৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় প্রয়োজনীয় বেডের অভাবে মেঝেতে বিছানা করে থাকছেন রোগীরা।

কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আল আমিন জানান, তীব্র শীতের কারণে শিশু, নারী ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। কুড়িগ্রাম পৌরসভার বৈশ্যপাড়া এলাকার দিনমজুর আজাদ ও নির্মল বলেন , শীতের তীব্রতায় তাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুররা পরেছেন বিপাকে। তাদের দুজনের হাতে কাজ নেই গত চার দিন থেকে। ধারকর্জ করে চলছেন বলে জানান তারা।

কুড়িগ্রাম জজ কোর্টে মামলায় হাজিরা দিতে আসা সোলায়মান, রফিকুল ও রাশেদুল জানান- তাদের বাড়ি রৌমারী। শুধুমাত্র কুয়াশার কারণে এক ঘণ্টার পথ ব্রহ্মপুত্র নদ পাড়ি দিতে সময়লাগে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা। ফলে আইনি বিড়ম্বনায় পড়তে হয়। আর আসা-যাওয়ায় কষ্ট হয় অপরিসীম। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা এখনও তেমন বাড়েনি। এরপরও বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, ৯টি উপজেলায় ২২ হাজার শীতবস্ত্র বিতরণ চলছে ও নগদ ৫৪ লাখ টাকা মজুদ আছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০