জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক ইউপি চেয়ারম্যান  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১ জানুয়ারী ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক ইউপি চেয়ারম্যান 

জামালপুর জেলার মাদারগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি নিরাপত্তায় মায়ের জানাজায় অংশ নিলেন অপসারিত ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার। 

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার নিজবাড়ী প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তায় জানাজায় অংশ নেন তিনি। 

স্থানীয় সূত্রে  জানা গেছে বদরুল আলম সরদার  মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং  ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান।

পরিবার সূত্রে জানা গেছে অপসারিত ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার এর মা মনোয়ারা বেগম (৬৫)  বুধবার রাত ১১ টায় ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইন্না লিল্লাহি…….  রাজিউন।

একমাস ১০ দিন কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার। মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পর মাকে শেষ বেলায় দেখতে এবং জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য  পরিবারের পক্ষ থেকে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। লিখিত আবেদনের প্রেক্ষিতে দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোট ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। পরে পুলিশের গাড়ীতে নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার নিজবাড়ী প্রাঙ্গণে দুইপাশে পুলিশ থাকা অবস্থায় মাঝখানে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।  জানাজা ও দাফন সম্পন্ন করে পুনরায় পুলিশের গাড়ীতে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়। জানাজা নামাজ সাড়ে ৪ টার সময় নির্ধারন থাকলেও পুলিশ প্রশাসনের সিদ্ধান্তের কারণে পৌনে এক ঘন্টা পূর্বেই শেষ করা হয়। এর ফলে অনেক মানুষ জানাজায় অংশ নিতে পারেননি।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারের মা মারা যাওয়ার তথ্যটি জেলায় পাঠাই।  আদালতের নির্দেশে তাকে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয় এবং জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করে পুলিশের নিরাপত্তায় তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ঢাকা সাভারে ছাত্র হত্যা মামলায় গত ২০ নভেম্বর/২০২৫ ইং তারিখে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আটক করে র‍্যাব-৪।

এরপূর্বে তিনি একটি মামলায় জামিন নিয়ে ইউনিয়ন পরিষদে অফিস করলেও পরবর্তীতে  তার বিরুদ্ধে নাশকতা মামলা হয়।  এরপর তিনি আত্মগোপনে ছিলেন।  গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা অপসারিত ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গত ১৩ ডিসেম্বর/২৫ ইং তারিখে ঢাকা থেকে জামালপুর জেলা কারাগারে স্থানান্তর করে কর্তৃপক্ষ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০