জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেলান্দহে আত্ম- অনুসন্ধানমূলক আলোচনা সভা - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৩ জানুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেলান্দহে আত্ম- অনুসন্ধানমূলক আলোচনা সভা

“প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা—আজ সমাজসেবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মেলান্দহ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আত্ম-অনুসন্ধানমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রীয় শোক দিবসের কারণে নির্ধারিত ২ জানুয়ারির পরিবর্তে শনিবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। সভা সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহসান হাবীব, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, মেলান্দহ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজম খান, ইউনিয়ন সমাজকর্মী ইমরান মাহমুদ,আব্দুল্লাহ আল মামুন, উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানগণ, এতিমখানার পরিচালকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনায় বক্তারা সমাজসেবার গুরুত্ব, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, সামাজিক বৈষম্য হ্রাস এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় আরও জোরদার করতে হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০