সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, দেশ নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর-২০২৬ শুক্রবার বিকেলে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খাঁন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৩ (মাদারগঞ্জ- মেলান্দহ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এম.পি প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ মজনু ফকির,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, উপজেলা বিএনপির সহ সভাপতি কাউসার চৌধুরী ও অধ্যাপক আলমগীর কবির।

এ সময় উপজেলা,পৌর,ইউনিয়নহ এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

১

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

২

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৩

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৪

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৫

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৬

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৭

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৮

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৯

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১০

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১১

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১২

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৪

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৫

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৮

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৯

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

২০