রানীশংকৈলে আদিবাসী গ্রামগুলোতে চলছে রমরমা মাদক ব্যবসা, দেখার নেই কেউ - Channel 11
admin
৬ অক্টোবর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রানীশংকৈলে আদিবাসী গ্রামগুলোতে চলছে রমরমা মাদক ব্যবসা, দেখার নেই কেউ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসী গ্রামগুলোতে দিন- দুপুরে রাতের আধারে আদিবাসী মহিলারা মাদক বিক্রি করছেন। এসব মাদক খাওয়ার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আসেন মাদকসেবনকারীরা | কলেজ পড়ুয়া ছাত্র, বয়স্ক- বৃদ্ধসহ নানা পেশার মানুষ আসেন বিভিন্ন যানবাহনে এই পড়াগুলোতে আসেন তারা । সন্ধার পরে গ্রামগুলাতে মদ খাওয়ার জন্য হিড়িক পড়ে যায়।

৫ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়- উপজেলার পারকুন্ডা, গোরকই ( আলশিয়া হাট) পূর্ব ভোলাপাড়া, পশ্চিম ভোলাপাড়া, পশ্চিম ঘনশ্যামপুর, বাকসা সুন্দরপুর, বলিদ্বারা, তেঘরিয়া, রাউতনগর, গ্রামে আদিবাসী মহিলারা বোতলে বোতলে মাদক বিক্রি করছেন সমাজের কলেজ পড়ুয়া ছাত্র ও নানা পেশার মানুষের কাছে। এসব আদিবাসী মহিলাদের দেশীয় মাদক বিক্রি করার ফলে নষ্ট হচ্ছে যুব সমাজ এবং ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরিবারের ফুলের মতো সাজানো গোছানো সংসার।

সরকারিভাবে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের তৈরীকৃত মদ খাওয়ার জন্য অনুমতি রয়েছে কিন্তু তাদের নিজের হাতে তৈরীকৃত দেশীয় মদ বিক্রী করার অনুমতি নেই। তারপরেও আদিবাসী মহিলারা সরকারের নিয়মের তোয়াক্কা না করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে লক্ষ লক্ষ টাকার পাহাড় গড়েছেন। দেশের আইনে মাদক বিক্রি করা বে- আইনি ও অপরাধ । পুর্বেও উপজেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা ইএসডিও সচেতন করার পরেও কিছু গ্রামে এখনো রমরমা মাদক ব্যবসা চলছে। সচেতন মহলের একটায় দাবি যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের দ্রত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এবং সন্ধার পরে আদিবাসী গ্রামগুলোতে পুলিশের নজরদারী এবং পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে আদিবাসী নেতা লেখক ও সাংবাদিক শান্ত পাহানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান–আমাদের সরকারিভাবে দেশীয় মদ তৈরী করার পারমিশন থাকলেও বিক্রী করার অনুমতি নেই | এ রকম জঘন্য এবং অপরাধ কাজে জড়িত কোন আদিবাসী থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন | মাদক বিক্রীর ফলে আদিবাসী গ্রামগুলোতে চুরির পরিমাণ বৃদ্ধি পেয়েছে |

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০