
জামালপুরের মেলান্দহে অসহায় ও হতদরিদ্র নারী- পুরুষের পাশে দাঁড়িয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। এরই ধারাবাহিকতায় উপজেলার কয়েকজন অসহায় ও দরিদ্র নারী – পুরুষকে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) মেলান্দহের ডাক্তারবাড়িতে অবস্থিত নিজ বাসভবন থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অতি দরিদ্র ও অসহায় বিবেচনায় এ অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন খোদেজা, জাহানারা, পুতুল রানী পাল, সতীশ চন্দ্র বিশ্বাস, সাহানা প্রমুখ।
এ সময় সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু বলেন, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার অসহায়, দুস্থ ও দরিদ্র নারী-পুরুষকে এর আগেও বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রমকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন