তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি নেতা রুবেল - Channel 11
তৌহিদুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর
৩ নভেম্বর ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি নেতা রুবেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ফরিদা হক দিপা।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই তৃণমূল যোগাযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও তার সহধর্মিনী ফরিদা হক দিপা ইতোমধ্যে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন। তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ, নারীদের নিয়ে উঠান বৈঠক, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়সহ লিফলেট বিতরণ করছেন। এসব কর্মসূচিতে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এ দম্পতি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র নিয়মিত গণসংযোগে মানুষের ব্যাপক উপস্থিতিতে দলের নেতা-কর্মীসহ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা গেছে, প্রতিদিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলছেন, মানুষের সমস্যার খোঁজখবর নিচ্ছেন ও শুনছেন তাদের অভাব-অভিযোগ। স্থ’ানীয় বিএনপি নেতাকর্মীরাও তাদের এ প্রচেষ্টায় উজ্জীবিত হয়ে মাঠে সক্রিয় হয়েছেন। এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ফটিক চাঁন বলেন,‘রুবেল সাহেব শুধু নেতা নন, উনি আমাদের ভাইয়ের মতো। তিনি দুঃসময়ে পাশে থাকেন, এটাই বড় ব্যাপার।

ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মী মো. আলমগীর হোসেন বলেন, ‘এমন সরাসরি জনগণের সংস্পর্শে থাকা রাজনীতির মূল চেতনায় ফিরে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তাদের এমন জনসমপৃক্ততার কারণে রুবেল ভাই ভবিষ্যতের রাজনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবেন।’
শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মো. আব্দুর রহিম দুলাল বলেন, ‘সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র ধারাবাহিক গণসংযোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এমন উদ্যোগে শেরপুর-৩ আসনে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেলের সহধর্মিনী ফরিদা হক দিপা বলেন,‘আমরা ঘরে ঘরে যাচ্ছি নারী সমাজ, তরুণ ভোটার ও সাধারণ মানুষের কথা শুনতে, তাদের পাশে দাঁড়াতে এবং বিএনপি’র ভিশন জানাতে। বিএনপি’র ৩১ দফার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান। জনগণ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তনের পক্ষে।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপি’র নয়। এটি বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে চাই। বর্তমানে এই দেশের মানুষ আজকে দুঃসময় পার করছে। তাদের পাশে থাকা, কথা বলা, আশা জাগানোটাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০