মাদারগঞ্জে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা-২০২৫ - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৮ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা-২০২৫

জামালপুরের মাদারগঞ্জে মানবিক উন্নয়ন ভাবনা ‘মোভ’-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে “মাদারগঞ্জ ম্যারাথন–২০২৫।

৮ নভেম্বর (শনিবার) সকালে ম্যারাথনটি উপজেলার আশেক মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বালিজুড়ী শহর প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোড চত্বর হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক উন্নয়ন ভাবনা (মোভ)-এর সমন্বয়কারী এনামুল হক রিপন খান। ম্যারাথনের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ,   উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, সহকারী পুলিশ সুপার (অব.) জাহাঙ্গীর আলম স্বপন, মাদারগঞ্জ পাইলট হাইস্কুল সভাপতি আলহাজ মাসুদ খান, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন,  পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, আশেক মাহমুদ পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান শিবলুল বারী রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এবং মাদারগঞ্জ ম্যারাথন সমন্বয়কারী রাশেদুল ইসলাম লিটনসহ অনেকে।

শেষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, “আলোকিত সমাজের দিশা সন্ধান ও সৃজনশীল কাজে সম্পৃক্ততাই আমাদের মূল লক্ষ্য।”

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০