মাদারগঞ্জে ৩ দফা দাবী বাস্তবায়নের দাবীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি   - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩০ নভেম্বর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে ৩ দফা দাবী বাস্তবায়নের দাবীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি  

 

সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে ৩ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষকদের কর্মবিরতি  পালন করা হয়েছে। 

রোববার সকাল থেকে দিনব্যাপী এ কর্মবিরতি পালন করেছে মাদারগঞ্জ উপজেলার স্ব স্ব স্কুলের সহকারী শিক্ষকরা।  

গত ১০ নভেম্বর/২০২৫ তারিখে সরকার ঘোষিত ১১ তম গ্রেড প্রতিশ্রুতি’র প্রজ্ঞাপন জারি, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে শতভাগ পদোন্নতি,  সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এই ৩ দফা দাবী বাস্তবায়নে কর্মবিরতি পালন করছে সহকারী শিক্ষকরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে জোনাইল চাইলেনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা মির্জা কাশেম মর্ডাণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,  সহ

চরপাকেরদহ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাইমিনুল ইসলাম বলেন আমাদের শিক্ষকদের যে দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলমান আছে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলমান থাকবে।

উত্তর চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়ালিদ বলেন ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষে গত বৃহস্পতিবার থেকে আমাদের কর্মবিরতি চলমান আছে। ১১ তম গ্রেড এর প্রজ্ঞাপন সহ দাবি গুলো বাস্তবায়ন না হলে আমরা কঠোর কর্মসূচী হাতে নেবো। সামনে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরিক্ষা আছে সেটা বর্জনে আমরা পিছু পা হবো না। দাবী গুলো বাস্তবায়ন হলে আমরা ছুটির দিনগুলোতে শিক্ষার্থীদের পাঠদান চলমান রেখে ঘাটতি পুরন করবো।

উপজেলা মির্জা কাশেম মর্ডাণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছামিউল হক বলেন আমাদের শিক্ষকদের যে ৩ দফা দাবীতে আন্দোলন চলতেছে,  প্রশাসন ১১ তম গ্রেড ঘোষণা দেওয়ার পর ও গেজেট না হওয়ার কারণে নায্য দাবী আদায়ে  আমাদের শিক্ষক সমাজ হতাশার মধ্যে আছে। গেজেট না হওয়ায় আমাদের এ আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবী পুরন হলে আমরা বন্ধের দিনে শিক্ষার্থীদের পাঠদানের যে ক্ষতি সেটা পুষিয়ে নেবো।

ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আন্দোলনে আহত রিয়াদুল ইসলাম বলেন সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা মাদারগঞ্জে ২০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছি। আমি গত ৮ তারিখে পুলিশের বর্বর হামলায় মারাত্নক আহত হয়েছি। আমার উরুতে সাউন্ড গ্রেনেডের দুইটা স্প্রিন্টার প্রবেশ করেছিল।

আমার ডান কানের পর্দা ছিদ্র হয়ে গিয়েছে সাউন্ড গ্রেনেডের আঘাতে।আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি।সফল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক  মাহমুদুল হক বলেন সারা দেশের ন্যায় মাদারগঞ্জ উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় গুলোতে আমাদের কর্মসূচী পালিত হচ্ছে।  আমাদের দাবি গুলো সরকার বাহাদুর মেনে না নিলে আগামী ২ তারিখে পরীক্ষা বর্জন করতে দ্বিধা করবো না।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০