অসময়ের বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে আমন ধানের ব্যাপক ক্ষতি - Channel 11
মোঃ পেয়ার আলী, রানীশংকৈল, ঠাকুরগাঁও।
১ নভেম্বর ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অসময়ের বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে আমন ধানের ব্যাপক ক্ষতি

টানা তিন দিন ধরে বৃষ্টি সাথে দমকা বাতাসের কারণে, ঠাকুরগাঁওয়ের কৃষকেরা আমন ধান ও আলু নিয়ে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। রাতদিন রিমিঝিম বৃষ্টি আর আচমকা দমকা বাতাসের কারণে আমন ধানের গাছ গুলো মাটিতে লুটিয়ে পড়েছে, তার সাথে আগাম আমন কাটার পর যে সকল কৃষক আলুর বীজ বপন করেছেন, তাঁরাও দুঃশ্চিনতায় দিন কাটাচ্ছেন।

রানীশংকৈল হরিপুর,বালিয়াডাঙ্গী পীরগন্জসহ সব উপজেলা গুলোর চিত্র একই রকম। রানীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের কৃষক বৈশাগু হোসেন জানান আমি প্রায় ৩০ বিঘা আমন রোপণ করেছি কিন্তু আচ্ছন্ন বিরুপ আবহাওয়া বৃষ্টির কারণে, ধানের গাছ গুলো মাটিতে নুয়ে পড়েছে, এখন আমন ধান কাটার সময় হয়ে গেছে এই পরিপক্ক সময়ে বৃষ্টি একই তো কারেন্ট পোকার আক্রমণ, এবার মনে হচ্ছে লাভের চেয়ে লোকসানের মুখ গুনতে হবে।

কৃষক আবুল হোসেন জানান- আমি দুই বিঘা আগাম আমন ধান কেটেছি গত পাঁচদিন হলো কিন্তু বৃষ্টির পানিতে কাটা ধান পানিতে তলিয়ে গেছে এখন কি করব ভেবে পাচ্ছি না।

একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান আমি আগাম জাতের আমন ধান কাটার পর আলুর বীজ রোপণ করেছি কিন্তু বৃষ্টির পানির কারণে জমিতে পানি জমে আছে আলুর বীজ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের লাভ তো দুরের কথা লোকসানের প্রহর গুনতে হবে।

কৃষি অফিস জানিয়েছে, যেসব জমিতে আমন ধানে থোর দেখা দিয়েছে এবং ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে সেসব জমিতে রসের ঘাটতি পূরণ হওয়ায় সহজে ধান বের হতে পারবে এবং এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০