লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
১ নভেম্বর ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ভোলার লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতি পুরষ্কার এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা নভেম্বর ) সকালে ইসলামিক মডেল মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা পারিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম।

এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হয়,তবে ওই সন্তানের অবশ্যই ভালো শিক্ষিত ও মেধাবী হবে।

তিনি আরো বলেন, আপনারা সন্তানদেরকে বেশী চাপ প্রয়োগ করবেন না। আপনাদের কাজ হলো সন্তানরা বলতে, লিখতে, পড়তে পারে কিনা সেদিকে খেয়াল করা, তাদেরকে মোটিভেশন দিবেন, আপনি যদি তার ব্রেনকে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে তার স্বপ্ন পূরণ না করে আর ঘুমাবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আঃ মালেক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, অধ্যাপক হাসানুজ্জামান হাওলাদার। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ মনিরুল ইসলাম মিঠু, অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল্লাহ, এম এ হাসান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সরকারি পরিচালক মাওলানা মোঃ লোকমান হোসেন ও রিয়াজ উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতি পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০