মহালছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত - Channel 11
উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি
১০ নভেম্বর ২০২৫, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত

খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি ইউনিয়নে এম এন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১০ নভেম্বর (সোমবার) সকাল ১০.০ টা সময়ে কর্মসূচী অনুযায়ী কালোব্যাজ ধারণ ও বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো  কর্মী, সমর্থক ও স্থানীয় নারী পুরুষের অংশগ্রহনের মধ্য দিয়ে পৃথক পৃথক ব্যানার এবং পুস্প স্তবক নিয়ে ধনপুদি বাজার থেকে প্রভাতফেরী শুরু হয়ে মুবাছড়ি রাধামন স্পোর্টিং ক্লাব এর মাঠে এসে এমএন লারমার শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এতে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র পক্ষ থেকে এমএন লারমার শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পুষ্পস্তবক অর্পণ শেষে রাধামন স্পোর্টিং ক্লাব এর মাঠে এমএন লারমার স্মরণে  এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

জনসংহতি সমিতির মহালছড়ি থানা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমার সঞ্চালিত স্মরণ সভায় সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা,স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন, জন সংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক কাকলী খীসা। স্বাগত বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেএসএস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিশান চাকমা, শান্তি বিজয় চাকমা শান্ত, শান্তি কুমার চাকমা, মল্লিকা চাকমা, অমর চাকমা, প্রীতি চাকমা প্রমূখ।

বক্তারা বলেন, এমএন লারমা আজ থেকে ৪২ বছর আগে ১৯৮৩ সালের ১০ই নভেম্বর গভীর রাতে জনসংহতি সমিতিরই মধ্যে থাকা রাজনৈতিক উচ্চাভিলাষী, বিশ্বাসঘাতক, বিভেদপন্থী চক্রের অতর্কিত সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। জুম্ম জনগণের অত্যন্ত প্রিয়জন, নিপীড়িত মানুষের পরম বন্ধু, পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় অবিসংবাদিত এই নেতা এম এন লারমা। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে সমগ্র জুম্ম জাতিসহ বিশ্বের অধিকারকামী জনগণের অপূরণীয় ক্ষতি সাধিত হয়।

এই ঘটনায় এম এন লারমাসহ শহীদ হয়েছেন, আপন বড় ভাই সহযোদ্ধা শুভেন্দু প্রবাস লারমা (তুফান), সহযোদ্ধা অপর্ণাচরণ চাকমা (সৈকত), অমর কান্তি চাকমা (মিশুক), পরিমল বিকাশ চাকমা (রিপন), মনিময় দেওয়ান (স্বাগত), কল্যাণময় খীসা (জুনি), সন্তোষময় চাকমা (সৌমিত্র) ও অর্জুন ত্রিপুরা (অর্জুন)।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০