বিএনপির মনোনয়ন পেলে জনগণের খেদমতগার হতে চান সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু - Channel 11
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন পেলে জনগণের খেদমতগার হতে চান সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে সাবেক সচিব ইহসানুল হক মঞ্জুর সমর্থকরা বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলান্দহ বাজারের চৌরাস্তা মোড়ে সমাবেশে পরিণত হয়।

মিছিলে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ যোগ দেন। পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রঙিন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর মাথার ওপর উড়তে থাকা ধানের শীষের প্রতীক—সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর নির্বাচনী পরিবেশ। মিছিল চলাকালে ইহসানুল হক মঞ্জু সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং পুরো পথজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সদর।

সমাবেশে বক্তৃতাকালে ইহসানুল হক মঞ্জু বলেন,  “১৯৭৯ সালের পর থেকে আমরা মেলান্দহবাসী এই আসনটি আর পাইনি। নানা কারণে আসনটি বারবার হাতছাড়া হয়েছে। এবারও যদি ভুল সিদ্ধান্তের কারণে আসনটি হারাতে হয়—তাহলে কারো না কারো এর দায় নিতে হবে। আমরা এই আসন হারাতে চাই না। আসন পুনরুদ্ধারে মনোনয়ন পরিবর্তন অত্যাবশ্যক।”

তিনি আরও বলেন, “আমি মনোনয়ন চেয়েছি, আপনাদের দোয়া ও সমর্থন চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের খেদমতদার হয়ে কাজ করবো। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মিছিলে অংশ নেওয়া বহু নারী ও পুরুষ ভোটার জানান, পরিবর্তনের আশায় এবং দক্ষতার কারণে তারা সাবেক সচিব ইহসানুল হক মঞ্জুকে সমর্থন করছেন।

প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসন বিএনপির কাছে খুব কমই গেছে। যোগ্য প্রার্থী মনোনয়ন না দেওয়ার পাশাপাশি আওয়ামী সরকারের বিভিন্ন কারচুপির অভিযোগের কারণেও আসনটি একাধিকবার হাতছাড়া হয়েছে বলে তৃণমূলের অনেক নেতা ও ভোটারের মত। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। পরবর্তী ২০০৮ ও ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেলেও আওয়ামী লীগের মির্জা আজমের কাছে পরাজিত হন তিনি।

সাম্প্রতিক সময়ে দলীয় প্রাথমিক মনোনয়ন আবারও মোস্তাফিজুর রহমান বাবুলকে দেওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই প্রেক্ষিতে প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে মাঠে নেমেছেন সাবেক সচিব ইহসানুল হক মঞ্জুর সমর্থকরা।

 

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০