সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী আড়াই ঘন্টায় ফাঁকা! দর্শনার্থীদের হাস্যরসের ঝড় - Channel 11
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী আড়াই ঘন্টায় ফাঁকা! দর্শনার্থীদের হাস্যরসের ঝড়

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার, ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। তবে উদ্বোধনের মাত্র আড়াই ঘন্টার মধ্যেই ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সাজানো পুরো প্রদর্শনী মাঠ ফাঁকা হয়ে যায়। এতে অনুষ্ঠানজুড়ে যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল, তা মুহূর্তেই মিলিয়ে যায়।

দৃষ্টিনন্দন প্যান্ডেল, সারিবদ্ধ স্টল, মূল স্টেজ—সব মিলিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনীকে কেন্দ্র করে ছিল প্রাণবন্ত আয়োজন। কিন্তু অতিথিরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই একে একে স্টলগুলো ফাঁকা হতে শুরু করে। আড়াই ঘন্টার মধ্যেই পুরো মাঠ ফাঁকা হয়ে যাওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে হাস্যরস ও কৌতুকপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

অনেকে মজা করে বলেন,“মেলা তো সপ্তাহ জুড়েই হওয়ার কথা, কিন্তু এ যেন এক হীরক কর্মকর্তার ক্যালমা—চোখের পলকে শেষ!

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলীম জানান “সপ্তাহব্যাপী প্রদর্শনীর কার্যক্রম চলবে। উদ্বোধনী পর্ব শেষে সবাই স্টল ছেড়ে গেলে প্রদর্শনী অস্থায়ীভাবে ফাঁকা দেখাচ্ছিল।”

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজন এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বল্পসময়ের মধ্যেই স্টলশূন্য হয়ে পড়া সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি করেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০