নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে মেলান্দহে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে মেলান্দহে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) কর্মীদের সংগঠনের উদ্যোগে নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে মেলান্দহে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবার কল্যাণ কর্মীদের অধিকার আদায় পরিষদের আহবানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য দেন, জামালপুর জেলার পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক এফপিআই মন্জুরুল ইসলাম, মেলান্দহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের এফপিআই আরিফুর রহমান, এফপিআই আকরামুজ্জামান, এফডব্লিওভি তাহমিনা চৌধুরী ও এফডব্লিওএ দিলশাদ জাহান।

কর্মসূচি পালনকালে বক্তারা অভিযোগ করে বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনার ২৪/৭ সেবা, জরুরি সহায়তা, সচেতনতা কার্যক্রম ও মাতৃস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মীদের পদোন্নতি, পদসংস্কার ও গ্রেড নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। নিয়োগ বিধি প্রকাশের পর দুই বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

তাঁরা চার দফা দাবি উল্লেখ করে বলেন, নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়ন, সঠিক এমআইএস তথ্য হালনাগাদ করণ, জেলা-উপজেলায় নির্দেশনা কার্যকর এবং কর্মপরিবেশ-নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তাদের এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তাঁরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০