খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেলান্দহে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২ ডিসেম্বর ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেলান্দহে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জামালপুরের মেলান্দহে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করেছে মেলান্দহ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও পৌর বিএনপি।

এ উপলক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার মেলান্দহ বাজারের শাপলা মার্কেটে বিএনপির একাংশের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা।

মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান।

প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু চন্দ্র মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান তালুকদার, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন ও জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করেন এবং দোয়া শেষে ২ শ জন গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০