মেলান্দহে ঐতিহাসিক পাক হানাদারমুক্ত দিবস উদযাপন - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে ঐতিহাসিক পাক হানাদারমুক্ত দিবস উদযাপন

জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরের মেলান্দহে পাক হানাদারমুক্ত দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

৮ ডিসেম্বর ঐতিহাসিক মেলান্দহ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন বিকেলে আলম কোম্পানির টুআইসি (পরবর্তীতে সেঙ্গাপাড়া কোম্পানি) কমান্ডার আব্দুল করিম মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মাধ্যমে মেলান্দহকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের প্রয়াত কমান্ডার আলহাজ এসএম আব্দুল মান্নানের উদ্যোগে ২০১০ সালে দিবসটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। এরপর হতে মেলান্দহবাসীর ইতিহাস ও গৌরবের এই দিনটি প্রতি বছরই শ্রদ্ধাভরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান। একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাওলানা মো: ক্বারী আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবিব।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, মেলান্দহ হানাদার মুক্ত দিবসের এই গৌরবময় দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব বীর মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় এই ভূমি শত্রুমুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনটি আমাদের স্বাধীনতার ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। স্বাধীনতার সুফল প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হলে সকলকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। মেলান্দহের উন্নয়ন, শিক্ষার প্রসার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের পথ দেখাক- এই কামনা করি।

দেশের সকল মুক্তিযোদ্ধাদের মঙ্গল কামনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাওলানা মো: ক্বারী আব্দুল হামিদ। এ সময়, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যগণ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১

মেলান্দহে অসহায় মানুষদের ১০ হাজার টাকা করে অনুদান দিলেন সাবেক সচিব মঞ্জু

২

দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -এমপি বাবুল

৩

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

৫

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৬

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৭

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৮

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৯

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

১০

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

১১

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১২

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৩

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১৪

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১৫

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৬

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৭

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

২০