
চাঁদপুরের কচুয়া উপজেলার ১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর ২০২৬) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হায়দার মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাহাদাত হোসেন মাস্টার। বক্তব্য রাখেন কহলথুড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন, সাংবাদিক জিসান আহম্মেদ নান্নু, মাস্টার মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সুমন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষাজীবন শেষ করে তোমরা জীবনের নতুন একটি অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছ। ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও পিতা-মাতার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে জীবনে এগিয়ে যেতে হবে। তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, পরীক্ষায় ভালো ফলাফল এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুননবী হোসেন আল ক্বাদেরী।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন